August 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট

নন-ফিকশন থেকে রিয়ালিটি শো, সবটাই নতুন ফরম্যাটে আনতে চলেছে জি বাংলা। ইতিমধ্যেই ‘রান্নাঘর’-এর ব্যাটন কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বিশ্বনাথ বসুর হাতে গিয়েছে। ‘দিদি নম্বর ওয়ান’-এরও ‘দিদি বদল’ ঘটেছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এসবের মাঝেই সংশ্লিষ্ট চ্যানেলের আরেক জনপ্রিয় রিয়ালিটি শো নিয়ে দর্শকমহলে উন্মাদনার পারদ তুঙ্গে। কারণ মাসখানেক ধরেই সেলেব পাড়ার অন্দরে ফিসফাস, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র পরিবর্তে নাকি এবার থেকে টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ (Dadagiri Season 11) করতে দেখা যাবে দেবকে। এবার সেই জল্পনায় সিলমোহর দিয়েই নতুন গুগলি ছুড়লেন টলিউড সুপারস্টার!

এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। এযাবৎকাল জি বাংলার প্ল্যাটফর্মে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদল।