১২ বছর থেকে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বাসিন্দারা। আর বিরোধীরা নির্বাচন হতে বাধা দিচ্ছে। হাওড়ার কাজিপাড়ার একটি অনুষ্ঠান থেকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পাশাপাশি তিনি জানিয়ে দেন, সময়মতো নির্বাচন সম্পন্ন করা না গেলে হাওড়ার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তাঁর স্পষ্ট কথা, সরকারবিরোধী কাউকে কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হবে না। তিনি জানান, ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।
শুভেন্দু এদিন জানান, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা চালানো যায় না। তাঁদের কিছু লিমিটেশন রয়েছে। রাজ্যে পালাবদলের পরই নতুন সরকার ডিলিমিটেশন করে হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু নির্বাচনে বাধা দিতে হাই কোর্টে গিয়েছে বিরোধীরা। যাঁদের জামানত বাজেয়াপ্ত হবে তাঁরাই নির্বাচনে বাধা দিচ্ছে। তাঁর হুঁশিয়ারি, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আর সময়মতো নির্বাচন না হলে ১ তারিখ থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর বসানো হবে। ১২ বছর ধরে হাওড়ার বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তা সত্ত্বেও নির্বাচনে বাধা দিচ্ছে বিরোধীরা। শুভেন্দুর কথায়, “কো-অর্ডিনেটর হিসেবে তাঁকেই নিয়োগ করব যিনি সরকারে পাশে থাকবে, সরকারের বিরোধিতা করবেন না।”

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক