প্রিন্স অফ ক্যালকাটা’র পরিবর্তে এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’করবেন সুপারস্টার দেব (Dev)। সৌরভের জুতোয় পা গলানোর গুঞ্জনটা অনেকদিনের। একমাসব্যাপী জল্পনার পর মঙ্গলবার জি বাংলার পর্দায় ‘দাদা’ হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দেন দেব স্বয়ং। এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। তবে দিন যত এগিয়ে আসছে বুকের ভিতর ধুকপুকানি যেন বাড়ছে। সেই সঙ্গে অবশ্য নতুন জার্নি শুরুর একটা উত্তেজনাও রয়েছে।
সিনেমার পর্দা হোক বা রাজনীতির ময়দান, দেব যে চ্যালেঞ্জ নিতে অকুতোভয় সে কথা বলাই বাহুল্য। ছোট পর্দার ক্ষেত্রেও যে সেই স্বাতন্ত্র্য বজায় রাখবেন বলেই আশাবাদী দেবভক্তরা। এর মাঝেই মনের অবস্থা জানালেন অভিনেতা। ইনস্টা স্টোরিতে নিজের ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। নতুন জার্নি শুরু করছি।’

More Stories
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান