October 24, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন

সকালে বাসভবনে গ্রেনেড হামলার হুমকি। আর বিকেলে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন। বৃহস্পতিবারই বলিউড শাহেনশা’র পোস্ট ঘিরে মায়ানগরীর সেলেবপাড়া থেকে অনুরাগীমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অমিতাভ জানিয়েছিলেন, তাঁকে আপাতত দিন কয়েক বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেকারণেই কিছু কাজ থেকে বিরতি নিয়েছেন। এমন আবহেই শুক্রবার সকালে গ্রেনেড হামলায় অমিতাভের সাধের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এরপর সন্ধে নাগাদ নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে প্রবীণ অভিনেতা যা বললেন, তাতে ঘনিষ্ঠদের কপালে ভাঁজ!

শুক্রবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র ঋতু তাওয়াদের দপ্তরে একটি ইমেলের মারফৎ অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন, দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট এবং মুম্বইয়ের বেশ কয়েকটি স্কুলে হামলার হুমকি দেওয়া হয়। এরপরই বোমাতঙ্কে গোটা মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জার হয়েছে। প্রশাসনও তৎপর। এমন আবহেই শুক্রবার সন্ধে নাগাদ সোশাল মিডিয়ায় নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বিগ বি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমার আরও বিশ্রামের প্রয়োজন। নিজেকে মানিয়ে নিচ্ছি।