TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক আর গালে হালকা দাড়ি। ‘আমির খান প্রযোজনা সংস্থা’র পঁচিশ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানেই সুপারস্টার সলমনের (Salman Khan ) এই অভিনব লুক ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেড়া মাথায় সলমনকে দেখেই সিনেপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়েছিল ‘তেরে নাম’-এর সেই ‘রাধে মোহন’-এর স্মৃতি। নস্ট্যালজিয়ায় ভেসে সলমন ভক্তরা ‘তেরে নাম’-এর দ্বিতীয় ভাগ নিয়ে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছিলেন! কমেন্ট বক্সে ভাইজানের অনুগামীরা লিখেছিলেন, ‘তেরে নামের স্ক্রিপ্ট তৈরি হয়ে গিয়েছে।’ কেউ আবার আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘খুব শীঘ্রই আসছে।’ কিন্তু লেটেস্ট রিপোর্ট মোতাবেক, এই লুকের পিছনে রয়েছে এক গোপন রহস্য!
সলমনের শরীরে বাসা বেঁধেছে রোগ। কিন্তু, চিকিৎসার জন্য আমেরিকা যেতে নারাজ অভিনেতা। পরিবারের কথা মোটই কানে তুলছেন না সলমন। এই খবর ছড়িয়ে পড়তেই চরম উদ্বেগ প্রকাশ করেছেন সলমন ভক্তরা। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ঘিরে জোর জল্পনা।

More Stories
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট