শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে নয়া উপহার | এদিন লঞ্চ হল দশম অবতারের নতুন গান ‘আমি সেই মানুষটা আর নেই’ । শনিবার তাঁর ৬১তম জন্মদিন, যদিও বয়সের বেড়াজালে তাঁকে বাঁধা অসম্ভব । জন্মদিনের একদিন আগে থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন ।
শুক্রবার সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, মিমি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এদিন কেক কাটেন প্রসেনজিৎ | এদিনে অনুষ্ঠানে হাজির ছিলেন দেবশ্রী রায়ও। তবে প্রসেনজিতের জন্মদিনের কেক কাটিংয়ের আগেই হল ছেড়ে বাইরে চলে যেতে দেখা যায় নায়িকাকে।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক