ছুটি মিলতেই একাই আমেরিকা পাড়ি দিলেন তনুশ্রী | সেখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন একের পর এক ছবি | সম্প্রতি মায়ামি সাউথ বিচে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী । সেখানে দেখা যাচ্ছে পরনে সাদা ক্রোশে ব্রালেট সঙ্গে ক্রোশে শর্টস । সঙ্গে কালারফুল সারং, সমুদ্র সৈকতে উত্তাপ ছড়ালেন তনুশ্রী চক্রবর্তী ।
তবে ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করার পর বেশ কিছু সময় কটাক্ষের মুখে পড়তে হয়েছে তনুশ্রীকে | যদিও সেই কটাক্ষকে পাত্তা দিতে নারাজ তনুশ্রী | জানা গিয়েছে, ১৫ দিনের জন্য সোলো ট্রিপ এ আমেরিকা গিয়েছেন তনুশ্রী | কিছুদিন আগে ডিজনিল্যান্ড ও নাসা থেকেও ছবি পোস্ট করেছিলেন তিনি |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক