April 29, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

মাঝেমধ্যেই মুখ ভার হচ্ছে আকাশের

Cloudy sky and sun

দুর্গাপুজো প্রায় এসেই গিয়েছে। রোদ ঝলমলে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়ালেও, মাঝেমধ্যেই মুখ ভার হচ্ছে আকাশের। ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। একের পর এক নিম্নচাপের ফাঁড়ায় বৃষ্টি থেকে মুক্তি মিলছেই না। আবহাওয়ার (Weather Update) এই খামখেয়ালিপনা আর কতদিন চলবে? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আজ আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও, উত্তরবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,উত্তরবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা। আজ, ২৯ তারিখে ভোর ৬টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে।