May 7, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে বাড়বে তাপমাত্রা, রোদের তেজ এবং গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতার কয়েকটি জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। এই পরিস্থিতি আগামী ২-৩দিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বাংলার একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।