শুভেন্দু অধিকারীর সেকুলারিজম মন্তব্যের জল গড়িয়েছিল কলকাতা হাই কোর্টে। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে মামলা হয়েছিল আদালতে। তাতেই জয় পেলেন শুভেন্দু। প্রধান বিচারপতি খারিজ করে দিলেন মামলা। সেক্যুলারিজম নিপাত যাক’, গত ৩ মার্চ মাসে বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক এই অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আবেদনকারী সৌম্য মণ্ডল বলেন, “বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু ‘সেকুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলে বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না।” তাঁর দাবি, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সংবিধানের ‘বেসিক্যাল স্ট্রাকচার’, সাধারণ পরিকাঠামো। সেখানে বিজেপি অ্যান্টি-সেকুলারিজম কাজ করছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সংবিধানের বিরোধিতা করছেন বলেও দাবি করেন তিনি।

More Stories
প্রার্থীপদ বাতিলের দাবির মামলায় জয় শুভেন্দুর
প্রয়াত মুকুল রায়
ফের মেট্রোর ব্লু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা