বিদ্যুৎ দপ্তর এর গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধুর ঘটনায় ক্ষোভ যেভাবে পরিবারের। জানা গেছে গঙ্গারামপুর ব্লকের সৈয়দপুর এলাকার বাসিন্দা উর্মিলা সরকার গতকাল মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রয়াত হন।কিরে এত গৃহবধূর বাড়ির লোকেদের অভিযোগ বিগত কয়েকদিন ধরে ওই মাঠে বারো হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে ছিল বারবার বিদ্যুৎ দপ্তর কে জানানোর পরেও তারা সেই তার ঠিক করে যায়নি। গতকাল ওই গৃহবধূ মাঠের ঘাস কাটতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন আর ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই বিষয়ে মৃতের বাড়ির লোকেরা তপন থানার পুলিশকে অভিযোগ জানিয়েছেন বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন। আজ 5 ই আগস্ট তারিখে ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে আসে বালুরঘাট পুলিশ মর্গে। হতদরিদ্র ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় সরকারি সাহায্যের আবেদন করেছেন তার পরিবারের লোকেরা।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম