সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার! ২০২২ সালের আগে স্কুলের পোশাক কেমন ছিল তার সমীক্ষার নির্দেশ স্কুল শিক্ষাদপ্তরের। জেলাভিত্তিক সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকরা সেই সমীক্ষা চালিয়ে রিপোর্ট জমা দেবে। আগামী ১৫ দিনের মধ্যে ডিআইদের ইউনিফর্ম সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, যে নতুন পোশাক দেওয়া হবে তার খরচ বহন করবে রাজ্য সরকারই।
নির্দেশিকায় বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষের আগে স্কুলগুলিতে যে রং অর্থাৎ পোশাক ব্যবহার করা হত, তার উপর ভিত্তি করেই ২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই জেলাভিত্তিক সমীক্ষা চালানো হবে। জানা যাচ্ছে, নীল-সাদা পোশাকের একরঙা নীতি বাতিল করে স্কুলগুলির আগের নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী