মুম্বই, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: জিও এবং ক্যানভা আজ এক কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে, যার মাধ্যমে কোটি কোটি জিও ব্যবহারকারী ক্যানভার বিশ্বমানের ভিজ্যুয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্ম ও এআই-চালিত ডিজাইন টুল সহজেই ব্যবহার করতে পারবেন। এই জোটের মূল লক্ষ্য—ডিজাইনকে গণতান্ত্রিক করা এবং ছোট শহরের শিক্ষার্থী থেকে শুরু করে উদ্যোক্তা—সবার জন্য পেশাদার মানের কনটেন্ট তৈরি সহজ করা।
সুবিধা: ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ক্যানভা
১২ মাস ফ্রি: যোগ্য জিও গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ক্যানভার প্রিমিয়াম টুল পাবেন।
রিচার্জ প্ল্যান অনুযায়ী সুবিধা:
₹৩৯৯ প্ল্যানে—Canva Pro (পুরো এআই সুইট, কনটেন্ট প্ল্যানার, ১০০ জিবি ক্লাউড স্টোরেজসহ)।
₹৩৪৯ এবং ₹৩৪৯-এর ওপরের সব ২ জিবি/দিন প্ল্যানে—Canva Pro Lite (প্রিমিয়াম টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ম্যাজিক রিসাইজ/ইরেজার, ৫০ জিবি স্টোরেজ)।
ক্লিম করার নিয়ম: MyJio অ্যাপ খুলে অফারটি ট্যাপ করুন; কোনো লুকানো চার্জ নেই। অফরটি ১৬ সেপ্টেম্বর, ২০২৬ থেকে সকল চ্যানেলে চালু হবে।
নেতৃস্থানীয়দের মন্তব্য
রিলায়ন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট কিরণ থমাস বলেছেন, “ক্যানভার মাধ্যমে আমরা কোটি কোটি ভারতীয়ের হাতে বিশ্বমানের, এআই-চালিত ডিজাইন টুল তুলে দিচ্ছি—বিনামূল্যে এবং MyJio-তে এক ট্যাপে; যাতে প্রতিটি শিক্ষার্থী, সৃজনশীল, উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসা ডিজিটাল-ফার্স্ট ভারতে তাদের ভাষায় সৃষ্টি, শেখা, বৃদ্ধি ও আয় করতে পারে।”
ক্যানভার কো-ফাউন্ডার ও সিওও ক্লিফ ওব্রেখট বলেন, “ভারত ক্যানভার দ্রুত বর্ধনশীল বাজার; জিওর সাথে অংশীদারিত্ব ভারতে আমাদের যাত্রার নতুন অধ্যায়—যা আরও কোটি কোটি মানুষকে সৃষ্টি ও যোগাযোগে সক্ষম করবে।”
এই সুবিধার আনুমানিক মূল্য ₹৪,০০০ পর্যন্ত এবং এটি ভারতীয় একাধিক ভাষায় সাপোর্ট করে।

More Stories
GFF 2026-এ JioFinance-এর নতুন দুই পরিষেবা
কর্মজীবী নারী ও মায়েদের পাশে দাঁড়াতে কর্পোরেট সংস্থাগুলিকে আহ্বান
জিওফাইন্যান্স অ্যাপে চালু ‘জিওফাইন্যান্স+’ ও ‘জিওফাইন্যান্স৩৬০’