অবশেষে শুক্রবার থেকে খুলল বালুরঘাটের সিনেমা হলগুলি। মুখে হাসি সিনেমাহল কর্মীদের। দর্শক স্বাভাবিক হওয়ার আশায় কর্তৃপক্ষ। লক ডাউন ও কড়া বিধিনিষেধের কারণে গত চারমাস ধরে সম্পূর্ণ বন্ধ ছিল জেলা তথা বালুরঘাটের সিনেমাহল গুলি। কাজ না থাকায় স্বাভাবিক ভাবেই বেকার হয়ে পরেছিলেন সেখানকার কর্মীরা। অভাবে সংসার চালানো দায় হয়ে পরেছিল এদের। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে শিথিলতা এনে রাজ্যের সিনেমাহল গুলি খোলার অনুমতি দেওয়া হয় ১ আগষ্ট থেকে। অবশ্য তা করোনা গাইড লাইনের মধ্যে দিয়ে। তবে সাঁফাই, জঞ্জাল, জঙ্গল পরীস্কারের কারণে নিদিষ্ট দিন থেকে খোলা যায়নি জেলা তথা বালুরঘাট শহরের সিনেমাহল গুলি।।শুক্রবার থেকে দর্শকদের জন্য এই হল খুলে দেওয়া হল। এতেই খুশি ছড়ালো হল কর্মীদের মধ্যে। প্রথমদিন থেকে দুচারজন দর্শক হয় প্রতিটি সেনেমাহলে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আয় বাড়ার আশায় কর্মী থেকে মালিকপক্ষ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার