May 7, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সবুজ সংকেত রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারীই (Suvendu Adhikari)। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও জয়ী হয়েছেন শুভেন্দু। ফলে সবচেয়ে এগিয়ে তিনিই। বঙ্গ বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ শুভেন্দু অমিত শাহরও স্নেহধন্য। এদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? পরিষদীয় দলের নেতা কাকে করা হবে তা চূড়ান্ত করতে হবু বিধায়কদের নিয়ে বৈঠক করতে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার দায়িত্ব দলের তরফে অমিত শাহকে দেওয়া হয়েছে। এই কাজ্যের জন্য তাঁকে পর্যবেক্ষক করা হয়েছে। আর সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়, বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার জন্য শাহকে পর্যবেক্ষক করার বিষয়টি। নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন, তিনিই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা।