অপেক্ষার অবসান। কলকাতাবাসীর যাতায়াত এবার হতে চলেছে আরও সহজ। আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল এই কাজ। আদালতে মামলাও চলছিল। ৩৬৬ মিটার মেট্রোর লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজি হয়েছে কলকাতা পুলিশ। ভোটের পর মে মাসের ২টি উইকএন্ডে যান নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল কলকাতা পুলিশ। ভোট শেষ হয়েছে। ফলে সেই কাজে এবার হাত দেওয়া হবে। ১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় কাজ শুরু হবে। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর শহরের মেট্রো ও রেল প্রকল্পে গতি আসতে পারে বলে আশাবাদী আধিকারিকরা। বহুদিন ধরে আটকে থাকা বা ধীরগতির প্রকল্পগুলির তালিকা তৈরি করা হচ্ছে, যেগুলো এখন দ্রুত শেষ করা বা নতুন করে শুরু করা সম্ভব। আগের সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবই কলকাতায় মেট্রো সম্প্রসারণের প্রধান বাধা ছিল বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশেষ করে অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা অংশে জমি ও কাজের সমস্যা এবার মিটতে পারে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার