পৌষ সংক্রান্তির আগে কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। গত ৪৮ ঘণ্টায় পারদ নেমেছে ৫ ডিগ্রি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম। কলকাতায় তাপমাত্রা নেমেছে ১২. ৮ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮-১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গেও পারদ নেমেছে অনেকটা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবারই মরশুমের শীতলতম দিন।
ডিসেম্বরের মাঝামাঝি হাড়ে কাঁপুনি ধরিয়েছিল শীত। তার পর থেকেই সে বেপাত্তা। উষ্ণ ছিল বর্ষশেষ ও বর্ষবরণও। শেষবার গতবছর ১৭ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.৭ ডিগ্রিতে। স্বাভাবিকভাবেই তীর্থের কাকের মতো ঠান্ডার আশায় বসেছিল বঙ্গবাসী। গত ৪৮ ঘণ্টায় তাঁদের সেই আশাপূরণ হয়েছে। হাওয়া বদল হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যের।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম