পৌষ সংক্রান্তির আগে কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। গত ৪৮ ঘণ্টায় পারদ নেমেছে ৫ ডিগ্রি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম। কলকাতায় তাপমাত্রা নেমেছে ১২. ৮ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮-১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গেও পারদ নেমেছে অনেকটা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবারই মরশুমের শীতলতম দিন।
আগামী বুধবার পর্যন্ত শীতের আমেজ থাকবে বঙ্গে | ঘন কুয়াশার দাপটও থাকবে রাজ্য়জুড়ে। বিশেষ করে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। সবমিলিয়ে পৌষ পার্বণের আগে শীতের আমেজে চেটেপুটে উপভোগ করছে বঙ্গবাসী । বুধবার থেকেই বাড়বে তাপমাত্রা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য। উত্তরের উপরের দিকের পাঁচ ও দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে ভিজতে পারে দার্জিলিং। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টি।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম