উইকএন্ড-এ জাঁকিয়ে শীতের পরশ। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। আসতে পারে শীতের নতুন স্পেল। ৫-৬ দিনের স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা আসবে এই উইকএন্ড থেকেই। প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হবে সকালে। পূবালী হাওয়ায় গত ৭২ ঘন্টায় প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। এর ফলে কোনও কোনও জেলায় কুয়াশার সঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে আরও সামান্য বাড়বে রাতের তাপমাত্রা।
পৌষ মাস শেষ হতে চলেছে তবু শীতের দেখা নেই। রাতের দিকে শিরশিরানি হলেও সকাল থেকেই সূর্যদেবের চোখরাঙানি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় একইরকম থাকবে তাপমাত্রা। তার পর থেকে বাড়বে শীত। আগামী রবিবারের মধ্যে দুই-তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার পর্যন্ত একইরকম থাকবে আবহাওয়া।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার