‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না…’, শর্ত বেঁধে দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ‘কল্কি ২’ নির্মাতাদেরও একই শর্ত বেঁধে দেওয়ায় বলিউড নায়িকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ ওঠে! পরিস্থিতি় এমন পর্যায়ে পৌঁছয় যে, দীপিকা নিজেই চব্বিশের ব্লকবাস্টার দক্ষিণী ছবির সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান। গোটা পঁচিশ সালজুড়ে ‘মস্তানি’র ‘আট ঘণ্টার শিফটের দাবি’ নিয়ে কম চর্চা চলেনি। রীতিমতো বলিউড, দক্ষিণী সিনেদুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন নায়িকা! তবে দীপিকার বিরুদ্ধে যতই ‘অপেশাদারিত্বে’র অভিযোগ উঠুক না কেন, অভিনেত্রী কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেও সেটে হাড়ভাঙা কসরত চালিয়ে বুঝিয়ে দিয়েছেন, কর্মই তার কাছে আসল ধর্ম।
দীপিকা পাড়ুকোন বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। আগামী অক্টোবর মাসেই ভূমিষ্ঠ হবে রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান। তবে গর্ভাবস্থাতেও প্রথমবারের মতো এবার আর মাতৃত্বকালীন বিরতি নেননি। বরং চুটিয়ে উপভোগ করার পাশাপাশি দাপিয়ে কাজও করছেন। শুধু সেটে নয়, দিনরাত এক করে আউটডোর লোকেশনেও শুটিং করতে হচ্ছে নায়িকাকে। শাহরুখ খানের ‘কিং’য়ের কাজ শেষ করার পর মাসকয়েক আগেই অ্যাটলির মেগাবাজেট ছবি ‘রাকা’র শুটিংয়ে মন দিয়েছেন দীপিকা। আর সেই সিনেমার জন্যেই নাকি বর্তমানে দিনরাত এক করে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

More Stories
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান
নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট