শাহরুখ খান, আসমুদ্রহিমাচল তথা বিশ্বের অগণিত অনুরাগীদের কাছে তিনি রোম্যান্স কিং কিংবা মেগাস্টার হলেও ঘনিষ্ঠমহল জানে বাদশা কতটা ‘ফ্যামিলি ম্যান’? স্টারডম, কোটি কোটি টাকার ব্যবসা সামলেও যিনি যত্ন করে আগলে রাখেন নিজের পরিবারকে। তাঁর জীবনদর্শন বরাবরই ভক্তদের কাছে ব্যকরণসম। এবার ফের একবার স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান।
বলিউড মাধ্যম সূত্রে খবর, দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের ১, জোরবাগের যে বাড়িটিতে বিয়ের পর প্রথম পা রেখেছিলেন গৌরী, এবার সেই গোটা বাংলোই কিনে ফেললেন বাদশা। যদিও বাড়ির প্রথম তলার মালিকানা বলিউড সুপারস্টারের হাতেই ছিল, তবে এবার দ্বিতীয় ও তৃতীয় তলা কিনে গোটা বাংলোর ‘মালিক’ হলেন কিং খান। আসলে দক্ষিণ দিল্লির এই বাড়িতেই শাহরুখ-গৌরী তাঁদের বিবাহিত জীবন শুরু করেছিলেন। সেই প্রেক্ষিতেই বিশ্বের বিভিন্ন জায়গায় বাড়ি থাকলেও তারকাদম্পতির কাছে এই আস্তানা বরাবর এক আবেগের ঠিকানা। ভালো’বাসা’ বললেও অত্যুক্তি হয় না। কারণ প্রথম তলাটিকে আগেই ঢেলে সাজিয়েছিলেন ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান।

More Stories
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান
নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট
এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’করবেন সুপারস্টার দেব