আর জি কর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি! সংশ্লিষ্ট ঘটনায় ‘অরাজনৈতিক’ প্রতিবাদ নিয়ে শোরগোল হলেও শিল্পীরা যে যার মতো করে ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেছেন। একদিকে বাংলা যখন তরুণী ডাক্তার পড়ুয়ার ধর্ষণ, খুনের কাণ্ডে জ্বলছে। বাংলার প্রতিবাদের আঁচ ছড়িয়েছে গোটা দেশে, তখন এমতাবস্থায় বিদেশে শরীরচর্চার ছবি পোস্ট করে মারাত্মক কটাক্ষের শিকার হতে হল দেবকে |
সম্প্রতি বিদেশে ঘুরতে গিয়েছেন দেব-রুক্মিণী। সেখান থেকে ‘খাদান’-এর ঝলক রিলিজ করার কথা ঘোষণা করলেও আর জি কর ঘটনার প্রতিবাদে সেই সিদ্ধান্ত বদল করেন। এই মুহূর্তে ‘খাদান’-এর টিজার প্রকাশ্যে আনছেন না দেব। তবে শনিবার সেই ট্যুর থেকে শরীরচর্চার করার তিনটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেটা দেখেই নেটপাড়া ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে! এমনকী দেব ভক্তরা পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। কারও মন্তব্য, ‘এই দেবের ফ্যান আমরা নই।’

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়