কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-একটি জায়গায়। এর ফলে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে | ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হল বাংলা জুড়ে। রবি ও সোমবারের জন্য দক্ষিণবঙ্গে জারি হল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী চার দিন এমনটাই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পরিস্থিতি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি, সোম এবং মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়