গত কয়েকদিন মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা। কবে বদলাবে আবহাওয়া, সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহভর উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখা আপাতত বাংলায়। এই অক্ষরেখা গঙ্গানগর রোহতক, আসানসোল ও কাঁথির উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি, সোম এবং মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়