বড় পর্দায় ফের ফিরে আসছে “চিরদিনই তুমি যে আমার” ছবি | পরিচালক রাজ চক্রবর্তী | একগুচ্ছ সুপারহিট পুরনো ছবি নিয়ে বড় পর্দায় ফিরে আসছে এসভিএফ | পুরনো সিনেমা কে সেলিব্রেট করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা |
তবে এই সমস্ত সিনেমার জন্য টিকিটের দামে থাকছে চমক | মাত্র ৫০ টাকা মূল্যে দেখা যাবে একসময়ের সেরা এই সিনেমা | জানা যাচ্ছে রহস্য রোমান্টিক এবং দুঃখের ছবি থেকে শুরু করে তালিকায় থাকছে মিউজিক্যাল ছবিও । দেব, সোহম, আবির, কোয়েল, মিমি, প্রসেনজিৎ, শুভশ্রী জিৎ সহ তারকাদের একসময়ের হিট ছবি দেখানো হবে এখানে | আগামী 2 থেকে 8 ডিসেম্বর রোজ প্রদর্শিত হতে চলেছে একটি করে ছবি ।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক