“আমি অরুণ চ্যাটার্জী | আমি ইন্ডাস্ট্রি” | সেই বিখ্যাত ডায়লগ শোনা গিয়েছে ২০১১ সালে “অটোগ্রাফ” ছবিতে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্ঠে |
আবারো অরুণ চট্টোপাধ্যায় হিসেবে দেখা গেল প্রসেনজিতকে | আর তিনি সেই মেজাজে বলে উঠলেন “আমি ইন্ডাস্ট্রি” । কিন্তু পরক্ষণে আবার হাতজোড় করে ক্ষমা চেয়ে নিলেন সুপারস্টার | আসলে বেশ কিছুদিন আগে এক মিনিটে প্রসেনজিৎ নাম দিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ | আর তাতে বেশ কিছু জনপ্রিয় ছবির সংলাপ শোনা গিয়েছে | সেখানেই উঠে এসেছে এই ডায়লগটি | তাই এই ডায়লগটি বলার পরেই তিনি হাতজোড় করে ক্ষমা চাইলেন।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক