মালদা: ATM প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৫০ হাজার টাকা হারালেন এক সরকারি কর্মী। বুধবার এই মর্মে মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই সরকারি কর্মী।
জানা গেছে ওই সরকারি কর্মীর নাম মোজাম্মেল হক। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কমলাবাড়ী এলাকায়। চলতি মাসের ৪ ই জুলাই রাত্রে তার মোবাইল নাম্বারে একটি ফোন আসে। ফোনে বলা হয় তার Atm বন্ধ হয়ে গেছে এর জন্য এখনই এটিএমের নাম্বার লাগবে। কিছু না ভেবে এটিএমের নাম্বার বলে ফেলেন ওই সরকারি কর্মী। এরপরই দেখেন তার অ্যাকাউন্ট থেকে ৪০১৪৯ টাকা কেটে নেওয়া হয়েছে। পরেরদিন হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার ওই সরকারি কর্মী আবার মালদা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার