“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। সেই কথা শোনার পরেই বিধানসভায় হাউহাউ করে কেঁদে ফেললেন অভয়ার মা। তৃণমূল কংগ্রেসের আমলে ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। সঠিক তদন্তের দাবি বারবার জানিয়েছেন মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা। অভয়ার মা পানিহাটি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে ভোটে জেতেন। অভয়ার মা এই মুহূর্তে পানিহাটির বিধায়ক।
বিজেপি সরকারে আসার পরই জানানো হয়েছিল, আর জি কর কাণ্ডের তদন্ত নতুন করে হবে। মেয়ের হত্যার বিচার হবে, সেই প্রত্যাশা রয়েছে অভয়ার মা-বাবার। বিধানসভায় আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণে আর জি কর, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজের ঘটনা উঠে আসে। এইসব ঘটনায় জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। সেই কথা আরও একবার জানান মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু বলেন, “আর জি করের বিচার হবে। অভয়ার বিচার দিতে, তিন আইপিএস সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষদের তাড়িয়েছি। বাকি সব পরিষ্কার করব।” তিনি আরও বলেন, “তামান্নার মা বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধুপগুড়ি জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে হবে কমিশন।”

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন