বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি। রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন অমিত শাহ। তাঁর দাবি, সর্বসম্মতিক্রমেই পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী করা হয়েছে শুভেন্দুকে। দ্বিতীয় আর কারও নাম কেউ প্রস্তাব করেননি। পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়ে সরকার গড়ার দাবিপত্র নিয়ে লোকভবনে শুভেন্দু অধিকারীরা। সঙ্গে শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্য়ায়, শান্তনু ঠাকুর, তাপস রায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।শোনা যাচ্ছে, এবার বাংলায় উপমুখ্যমন্ত্রীও হতে পারেন এক কিংবা দু’জন। তবে কারও নাম এখনও ঘোষণা করা হয়নি। অগ্নিমিত্রা পলই নাকি হতে পারেন উপমুখ্যমন্ত্রী। জয়ের পর দিল্লিতেও নাকি গিয়েছিলেন তিনি। অমিত শাহের বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তাও হয় অগ্নিমিত্রার। শংকর ঘোষও নাকি হতে পারেন বলেই খবর।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম