May 9, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে পালাবদলের আবহে টলিপাড়াতেও পরিবর্তনের ঝড়

ছাব্বিশের বিধানসভায় স্বভূম শিবপুরের ঘাসফুলের বাগানে পদ্ম ফুটিয়ে ভোটের ময়দানে প্রথমবার জয় পেয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। রাজ্যে পালাবদলের আবহে টলিপাড়াতেও পরিবর্তনের ঝড়। এমন আবহে বন্ধু রুদ্রনীল ঘোষকে পাশে নিয়ে টলিউডে ‘আবার হাওয়া বদল’ করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। খানিক খোলসা করে বললে, পালাবদলের আবহে এবার তেরো বছর বাদে মুক্তি পাচ্ছে ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল। যে ছবিতে রুদ্র-পরম জুটির পেটে খিল ধরানো সমীকরণে মুগ্ধ হয়েছিল দর্শক। ‘আমার একটা বন্ধু আছে’– একথা বলা যেমন শক্ত, প্রকৃত বন্ধু হয়ে ওঠাও তেমন সহজ নয়। ‘আবার হাওয়া বদল’ (Abar Hawa Bodol) ছবির ঝলক শুরুই হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের এহেন সংলাপ দিয়ে। ১৩ বছর পর ফিরছে আইকনিক ত্রিমূর্তি রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। সঙ্গে অনুষা বিশ্বনাথন। এই জুনেই আসছে ‘আবার হাওয়া বদল’।