বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়। পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে আজ, শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই জেলাগুলির সংলগ্ন জেলাগুলিতেও। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও মেদিনীপুরে।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম