পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। ধোঁয়ায় ঢাকল আশপাশ। পরিস্থিতি দ্রত নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।
জানা গিয়েছে, শুক্রবার রাত ৯.৫০ নাগাদ পার্কস্ট্রিটের একটি নামী রেস্তরাঁয় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। কারও আহত হওয়ার খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার