ছটপুজোর পরে যেন ধীরে ধীরে শীতের আমেজ বাংলা জুড়ে। বিশেষ করে ভোরের দিকে। দক্ষিণবঙ্গে বাতাসে শীত-শীত ভাব এখনও সেভাবে না এলেও, ক্রমেই শীত বাড়ছে উত্তরে। জেলাগুলি ক্রমশ শীতের আমেজে ঢুকে পড়ছে। জানান দিচ্ছে শীত এসে গিয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী