সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদও খানিক নিম্নগামী। তবে চলতি সপ্তাহে আবহাওয়া আরও পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম