মঙ্গলবার থেকে শীত বিদায়ের পালা | আগামীকাল থেকে ৪ দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে । একই সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা | অর্থাৎ চলতি বছরে ফেব্রুয়ারি থেকে এবার শীত বিদায়ের পালা | এদিন সকালে ঘন কুয়াশার চাদরে মোরা ছিল আকাশ | বেলা বাড়তে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয় । তবে শীতের আমেজ আগের থেকে অনেকটাই কম |
চলতি সপ্তাহের রাজ্যে হালকা উত্তরের হওয়া চলবে | তবে স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা | দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই । আজ বিকেলে পর থেকে উত্তরের হাওয়ার প্রভাব কমবে | তবে বুধবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 15 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম