কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে এবার বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থার অফিসে হানা দিল ইডি | সেখান থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ টাকা । এদিন সন্ধ্যায় দিল্লি থেকে আসা ইডির একটি বিশেষ দল এই অভিযান চালায় ।
জানা গিয়েছে ওই অফিসে এমন কিছু লোকের আনাগোনা রয়েছে যাদের সঙ্গে কয়লা কাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে | আর তারপরেই এই অফিসে হানা দেয় ইডি | এবং সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে টাকা । টাকার পরিমাণ কোটির বেশি হতে পারে বলে জানা যাচ্ছে |
কয়লার তদন্ত যত এগিয়েছে ততই একের পর এক ব্যক্তি ও সংস্থার নাম উঠে এসেছে | এবার সেই তালিকায় যোগ হলো গজরাজ টাওয়ার প্রাইভেট লিমিটেডের নাম | এখানে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা | জানা গিয়েছে ওই কোম্পানির আরও একটি অফিস রয়েছে শহরে |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম