কলকাতায় আপাতত বজায় থাকবে কনকনে ঠান্ডা | আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে শীতের এই স্পেল বজায় থাকবে আরও তিনদিন | আপাতত স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে তাপমাত্রা | ঠান্ডা আমেজ আরো কয়েক সপ্তাহ বহাল থাকবে বঙ্গে |
হার কাপানো ঠান্ডা বজায় থাকবে চলতি সপ্তাহে | গত ২৪ ঘণ্টায় পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সন্ধে নামার পর থেকেই নিম্নমুখী তাপমাত্রা পারদ | উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে | আপাতত গঙ্গাসাগরের মেলা পর্যন্ত এমনই শীতের ইনিংস জারি থাকবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 12.9 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম