ফাঁকা রাস্তা। স্বাভাবিক গতিতেই আসছিল যাত্রীবোঝাই বাস। ডানদিকে ঘুরে চোখের পলকে উলটে গেল! ঘটনাস্থলেই মৃত্যু হল ১ জনের। আহত কমপক্ষে ৫০। কাটোয়ায় এমনই ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
ডানদিকে ঘুরে চোখের পলকে উলটে গেল যাত্রীবাহী বাস! ছিটকে পড়েছে বাসের ছাদে থাকা যাত্রীরা। কাটোয়ায় ভয়াবহ সেই বাস দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এর পরেই নড়েচড়ে বসে প্রসাশন। যাত্রী পরিবহনের ক্ষেত্রে একাধিক নিয়ম থাকলেও নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বহন করে বেশ কিছু পরিবহন। সোমবার পরিবহনের ছাদে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে বাস মালিক ও পরিবহন সংগঠনের সাথে বৈঠক করা হয় জেলা পুলিশের তরফে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার