প্রতিবছর জানুয়ারির এই সময়টাতে জুড়ে ভালোই থাকে ঠান্ডা । তবে এ বছর ঠান্ডা যেন একটু বেশি | সকাল থেকে কুয়াশা ঢাকা থাকছে আকাশ | বেলা বাড়লে বাড়ছে রোদ | তবে সন্ধ্যের পর ফের বহাল থাকছে কনকনে ঠান্ডা | কিছুদিন আগে শৈত্য প্রবাহ চলেছে রাজ্যের কয়েকটি জেলায় | যার ফলে বেড়েছে ঠান্ডার আমেজ |
কলকাতায় আপাতত বজায় থাকবে কনকনে ঠান্ডা | আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে শীতের এই স্পেল বজায় থাকবে আরও তিনদিন | আপাতত স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে তাপমাত্রা | ঠান্ডা আমেজ আরো কয়েক সপ্তাহ বহাল থাকবে বঙ্গে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 12.9 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম