শুক্রবার সকালে কাশী বিশ্বানাথ মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট করেছেন সাংসদ, অভিনেতা দেব | দুজনের পরনেই ধুতি পাঞ্জাবি, কপালে ভর্তি চন্দনের তিলক, গলায় মালা | শিবের মাথায় ফুল দিয়ে পুজো করছেন দেব ও মিঠুন | একই ছবি পোস্ট হয়েছে ‘প্রজাপতি’ ছবির পরিচালক অভিজিৎ সেনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে | তবে জানা গিয়েছে এই ছবিগুলি প্রজাপতি ছবির মুক্তি পাওয়ার জন্য নয় | শুটিংয়ের এক দৃশ্যের শুটিং করার জন্যই কাশি গিয়েছিলেন দুই অভিনেতা | তবে ডিসেম্বরে অর্থাৎ বড়দিনের আগেই মুক্তি পেতে চলেছে “প্রজাপতি” |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক