সাদা কালোর আবহে ক্যামেরার সামনে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী | ‘দম ভর যো উধর মুহ ফেরে…’, ক্যাপশনে এই গানের কথা লিখেই শিলাদিত্য দত্তর তোলা ছবিগুলি আপলোড করেছেন ঋতাভরী | ছবিতে দেখা যাচ্ছে চোখে কাজল | পরনে ডিপ নেক ব্লাউজ এবং প্রিন্টেড শাড়ি | গলায় মুক্তোর মালা |
ঋতাভরী চক্রবর্তীর রূপের ছটায় মুগ্ধ নেটিজেনরা | কেউ কেউ তাকে মহানায়ক সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করলেন | “একেবারে সুচিত্রা সেনের মতো দেখতে লাগছে”, এমন কথা লেখা হয়েছে ঋতাভরীর পোস্টের কমেন্ট বক্সে | সঙ্গে কেউ কেউ আবার তার রূপকে মধুমালার সঙ্গেও তুলনা করেছেন |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক