চলতি সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা কমার কথা থাকলেও সেভাবে শীতের আমেজ অনুভব করছে না বঙ্গবাসী | তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে এবং উত্তরে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে | সার্বিকভাবে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । দিনে এবং রাতে তাপমাত্রা পরিবর্তন হবে না চলছে সপ্তাহে | চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে | তবে শনিবারের পর হালকা বৃষ্টি হতে পারে |
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা | বাকি উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া দেখা যাবে | তরাই এবং ডুয়ার্সের সকালের দিকে হালকা হিমের পরশ থাকবে | বেলা বাড়লে সেই আরাম উধাও হবে | এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর | দক্ষিণবঙ্গে ভোরের দিকে বহাল থাকবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম