রাতে এবং ভোরে শীত ভাব বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে | পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আজ এবং আগামীকাল দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা । আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । গতকালের তাপমাত্রা থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম |
আবহাওয়া অফিসের দাবি, আগামী ১২ ই নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে | উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার প্রধানত শুকনো থাকবে | মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে | ৭ই নভেম্বরে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম