ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপে মন্ডপে উপচে পড়া ভিড় | তারই মাঝে নামল বৃষ্টি | রীতিমতো মুষলধারে বৃষ্টি হল শহরে বাদ গেল না হাওড়া, কলকাতা | দু’বছর করোনা আতঙ্ক কাটিয়ে এ বছর ৮ থেকে ৮০ প্রত্যেকের মেটেছে পুজোর আনন্দে | কিন্তু তার মধ্যে ষষ্ঠীতে বৃষ্টিতে ভাসলো শহর । গরম থেকে কিছুটা রেহাই মিললেও মণ্ডপে মন্ডপে ভিড় করা দর্শনার্থীদের আনন্দে কিছুটা হলেও ভাটা পড়ল |
পুজোর আগে গুণাবর্তের পূর্বাভাস | সেই ঘূর্ণাবর্ত ঝরে পরিণত হতে পারে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর | তবে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা | পুজোর আগে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা | দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হলেও বাড়বে তাপমাত্রা বজায় থাকবে অস্বস্তিকার গরম |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম