আজ পঞ্চমী | কাল থেকে শুরু দেবীর আরাধনা | উৎসবের মেজাজে মেতে রয়েছেন বঙ্গবাসী | চতুর্থী থেকে বিভিন্ন পূজা মন্ডপে নেমেছেন দর্শনার্থীদের ঢল । কিন্তু তার মধ্যে প্রশ্ন একটাই | পুজোতে কি বৃষ্টি হতে পারে? তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ষষ্ঠী থেকে সপ্তমী বৃষ্টি মাথায় করে ঘুরতে হবে প্যান্ডেলে | তবে চলতে সপ্তাহে নেই বৃষ্টির পূর্বাভাস ।
পুজোর আগে গুণাবর্তের পূর্বাভাস | সেই ঘূর্ণাবর্ত ঝরে পরিণত হতে পারে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর | তবে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা | পুজোর আগে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা | দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হলেও বাড়বে তাপমাত্রা বজায় থাকবে অস্বস্তিকার গরম |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম