বিয়ের ছয় মাসের মধ্যেঅপঘাতে মৃত্যু এক গৃহবধুর।ইরাবতীর বাপের বাড়ির লোকেদের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই গৃহবধূকে।জানা গেছে কুমারগঞ্জ ব্লকের বাত কানাই এলাকার বাসিন্দা সামিউল মণ্ডলের সঙ্গে বিবাহ হয় ওই গৃহবধূ নূর সাফা বিবির। ওই গৃহবধূর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে পণের দাবিতে অত্যাচার করত তার শ্বশুরবাড়ির পরিবারের লোকেরা। আজ সকালে সেই অত্যাচারের পরিমাণ বৃদ্ধি পেলে ওই গৃহবধূকে সপ্তমত করে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ করেছে ওই গৃহবধূর পরিবারের লোকেরা। যদিও ওই গৃহবধূর স্বামী সামিউল মন্ডল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আর সেই ঘটনাটি ওই গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তে এল বালুরঘাট পুলিশ মর্গে। জানা গেছে ওই গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর কে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার