মালদা-নেশা বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানা চন্ডিপুর এলাকায়। জানা গেছে আক্রান্তরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে আক্রান্তরা হলো আজতাক সেখ, রহিম সেখ, সেলিম সেখ এবং মহিম শেখ সহ কয়েকজন মহিলা।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিবেশী একরামুল শেখ আতাউল শেখরা গ্রামে নেশা দ্রব্য বিক্রি করতো। ঘটনার প্রতিবাদ করেছিলেন আক্রান্তরা। অভিযোগ এই নিয়ে তিন দিন আগে পাড়াতে একটি গন্ডগোল হয়। শনিবার সকালে আবারও অভিযুক্তরা তাদের বাড়িতে চড়াও হয়ে পরিবারের সকলকে মারধর করে। ঘটনায় তাদের পরিবারের মোট সাতজন আহত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার