করোনা আবহের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে লক ডাউনের ঘোষনা করা হয়েছে। ফলে প্রায়ই মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই এই দুঃসময়ে তাঁদের কথা মাথায় রেখে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার সহায়তায় আজ থানা প্রাঙ্গণে ৩৫০ জন দুঃস্থ মানুষকে দুপুরের খাবার দেওয়া হয়। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ও হাতে স্যানিটাইজার দিয়ে খাবারগুলো দেওয়া হয়। আজ এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিনহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন জানান, আমাদের বড়সাহেব তথা বীরভূম জেলার পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন এই করোনা আবহে গরিব ও দুঃস্থ মানুষদের সাহায্য করতে। তাই আমরা আজ দুবরাজপুর থানার পক্ষ থেকে তাঁদের আজ দুপুরের খাবার তুলে দিলাম।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার