গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার| বয়স জনিত কারণে বেশ কিছু সমস্যায় রয়েছেন বর্ষিয়ান পরিচালক তরুণ মজুমদার | জানা যাচ্ছে, তিনি একেবারেই খেতে পারছেন না | রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে তাকে | গলায় নল পরানো রয়েছে |
আজ ফের মেডিকেল বোর্ড বসবে | চিকিৎসকদের মূল চিন্তা এখন তরুণ বাবুর বয়স এবং সংক্রমণের সম্ভাবনা | কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তার কিডনি জনিত সমস্যা রয়েছে বলে | জানা গিয়েছে এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন তিনি | পাশাপাশি জানা গিয়েছে, 22 বছর ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছেন তিনি | গত সপ্তাহে এসএসকেএম হাসপাতালের উর্বান ওয়ার্ডে ভর্তি হন কিডনি জনিত সমস্যার কারণে |

More Stories
রাজ্যে পালাবদলের আবহে টলিপাড়াতেও পরিবর্তনের ঝড়
দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রণবীর দীপিকা
মঞ্চে সকলের সামনে লাল হিল পরে পাক্কা এক মিনিট নাচতে হল বলিউডের খিলাড়িকে