October 28, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

জিও গড়েছেন আপনারাই, শেয়ারহোল্ডারদের কৃতজ্ঞতা জানালেন অনন্ত আম্বানি

মুম্বই, ২৮ অক্টোবর: জিও প্ল্যাটফর্মসের আইপিও তালিকাভুক্তি উপলক্ষে দেওয়া বক্তৃতায় গ্রাহক, শেয়ারহোল্ডার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সংস্থার পরিচালক অনন্ত আম্বানি। তাঁর কথায়, “জিও আপনারাই গড়েছেন। আপনাদের স্বপ্ন পূরণ করাই আমাদের স্বপ্ন।” জিও পরিবারের ৫৩ কোটি সদস্যকেও ধন্যবাদ জানান তিনি।


বক্তৃতায় ধীরুভাই আম্বানির স্বপ্ন ও বাবা মুকেশ আম্বানির উদ্যোগের কথা তুলে ধরেন অনন্ত। জিওর ভাবনার বীজ বোনার কৃতিত্ব দেন ঈশাকে এবং সেই স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আকাশের ভূমিকার উল্লেখ করেন। শিক্ষা, চিকিৎসা ও দূরে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগে ডিজিটাল সংযোগের গুরুত্বও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসা করে অনন্ত বলেন, ভারতের ভবিষ্যৎ তরুণদের হাতে। উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।